দাবিত্যাগ
সর্বশেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬
এটি আইনগত পরামর্শ নয়
এই পেজে থাকা তথ্য সাধারণ নির্দেশনা মাত্র; এটি কোনো আইনি পরামর্শ নয়। নির্দিষ্ট কমপ্লায়েন্স, কপিরাইট বা ডেটা-প্রাইভেসি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পেশাদার আইনজীবীর পরামর্শ নিন।
ফন্ট লাইসেন্স ও ব্যবহারকারীর দায়িত্ব
কৃতি-তে তালিকাভুক্ত ফন্টগুলোর কপিরাইট তাদের স্ব স্ব মালিকের। আমরা বিতরণযোগ্য লাইসেন্স (যেমন OFL/GPL) থাকা ফন্ট সরাসরি পরিবেশন করি; অন্য ক্ষেত্রে মূল উৎসের রেফারেন্স দেখাই।
যে কোনো বাণিজ্যিক বা প্রোডাকশন ব্যবহারের আগে লাইসেন্স আপনার নিজের দায়িত্বে যাচাই করতে হবে।
ডেটা ও অবকাঠামো সীমাবদ্ধতা
এই সাইট Cloudflare CDN ও Cloudflare Workers-এ হোস্ট করা। পরিষেবা পর্যবেক্ষণ, নিরাপত্তা ও সমস্যা শনাক্তকরণের জন্য request logs/metadata Cloudflare অবকাঠামোয় প্রক্রিয়াকৃত হতে পারে।
Cloudflare-এর নীতিমালা ও প্রাপ্যতা শর্ত আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বিস্তারিত: cloudflare.com/privacypolicy
তথ্যের নির্ভুলতা
ফন্ট মেটাডেটা আংশিকভাবে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় তৈরি হয়। আমরা যথাসম্ভব নির্ভুলতার চেষ্টা করি, তবে তথ্যে ভুল বা অসম্পূর্ণতা থাকতে পারে। ভুল দেখলে আমাদের জানান।
WordPress সাইট মালিকদের জন্য নোট
আপনি যদি WordPress সাইটে কৃতি CDN ব্যবহার করেন, তাহলে আপনার Privacy Policy-তে তৃতীয় পক্ষের ফন্ট লোডিং, সম্ভাব্য request log processing, এবং লাইসেন্স দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করুন। প্রয়োজনে সম্মতি ব্যবস্থাও (consent) যুক্ত করুন।